চট্টগ্রামে অস্ত্রসহ ডাকাত গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কোতোয়ালি থানার টহল পুলিশ গতকাল বৃহস্পতিবার রাতে নগরের সিআরবি এলাকা থেকে অস্ত্রসহ এক ডাকাতকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তার হওয়া ডাকাতের নাম জাকির। তাঁর গ্রামের বাড়ি সন্দ্বীপ বলে জানা গেছে। পাঁচ বছর জেল খেটে দেড় মাস আগে তিনি জামিনে মুক্তি পান।পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম প্রথম আলোকে বলেন, জাকির জামিনে বেরিয়ে সন্দ্বীপ থেকে একটি দেশি বন্দুক নিয়ে আসে। ডাকাতির কাজে এ বন্দুক ব্যবহার করার উদ্দেশ্য ছিল বলে সে স্বীকার করেছে।