চট্টগ্রামে অস্ত্রসহ তিনজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের নতুনপাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তলসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গত শুক্রবার গভীর রাতে একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন তৌফিক আহমেদ (৪০), আলমগীর আলম (৩৭) ও আনোয়ার হোসেন (৩৫)। তাঁদের কাছে ৭ দশমিক ৬৫ বোরের একটি স্বয়ংক্রিয় পিস্তল ও সাতটি গুলি পাওয়া যায়।র‌্যাব জানায়, তাঁরা নাশকতা সৃষ্টির জন্য ঘোরাঘুরি করছেন এমন খবর পেয়ে মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে র‌্যাব জানায়।