চট্টগ্রামে অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের চান্দগাঁও থানাধীন কালুরঘাট বিসিক শিল্প এলাকা থেকে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শনিবার রাত ১২টার দিকে এই অভিযান চালানো হয়।পরে ছিনতাইকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ একটি এলজি, একটি চাপাতি, তিনটি ছোরা ও এক রাউন্ড থ্রি নট থ্রি রাইফেলের কার্তুজ উদ্ধার করেছে।গ্রেপ্তার করা ব্যক্তিরা হলেন টিপু সুলতান ও জাকির হোসেন। টিপু ঈদের আগে জামিন নিয়ে বের হয়ে চুরি ও ছিনতাই শুরু করে বলে পুলিশ জানায়। চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বাবুল চন্দ্র বণিক বলেন, ‘টিপু কারাগার থেকে বের হয়ে আবার ছিনতাই কাজে লিপ্ত। আমরা গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে গ্রেপ্তার করে টিপুর বাসা থেকে অস্ত্রগুলো উদ্ধার করি।’