চট্টগ্রামে অস্ত্রসহ দুজন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের হাজারী গলির একটি মন্দিরের কাছ থেকে বিদেশি দোনলা অস্ত্রসহ দুই যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া দুজনই অস্ত্র ব্যবসায়ী বলে পুলিশ সূত্রে জানা গেছে।গ্রেপ্তার হওয়া অস্ত্র ব্যবসায়ীরা হলেন নিটু আচার্য (৩০) ও লিটন দাশ (২৪)। তাঁদের কাছে থাকা পুরাতন থলের মধ্যে বেলজিয়ামের তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার হওয়া দুজনই অস্ত্র ব্যবসায়ী। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে।