চট্টগ্রামে অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দক্ষিণ খুলশির একটি বাড়ি থেকে গত মঙ্গলবার রাতে অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে। গ্রেপ্তার হওয়া পাঁচজন হলো: মো. রমজান হোসেন, আবু বকর, জাহেদুল ইসলাম, মোহাম্মদ সেলিম ও শাহ আলম। তাদের কাছ থেকে একটি পাইপগান, একটি রামদা, একটি ছোরা, মুখোশ, পাঁচটি কালো প্যান্ট ও একটি হকিস্টিক উদ্ধার করা হয়েছে। নগর পুলিশের উপকমিশনার (উত্তর) আমেনা বেগম বলেন, গ্রেপ্তার করা ব্যক্তিদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে।