চট্টগ্রামে অস্ত্রসহ যুবক আটক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম মহানগর পুলিশ গতকাল শনিবার সন্ধ্যায় শাহ আমানত সেতু এলাকা থেকে দুটি অস্ত্রসহ এক ব্যক্তিকে আটক করে। তাঁর নাম মো. মোস্তাফিজুর রহমান (২৫)। তাঁর বাড়ি দিনাজপুরের বিরল উপজেলায়। বাকলিয়া থানার উপপরিদর্শক (এসআই) ফারুক হোসেন প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মোস্তাফিজুর রহমানকে আটক করা হয়। এ সময় তাঁর এক সহযোগী পালিয়ে যায়। তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অস্ত্রগুলো বিক্রির জন্য কক্সবাজার থেকে নিয়ে আসছিল বলে জানান মোস্তাফিজ।