চট্টগ্রামে অস্ত্রসহ যুবক গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বায়েজিদ থানাধীন আতুরার ডিপো এলাকা থেকে মো. আতোয়ার হোসেন (৩০) নামের এক ব্যবসায়ীকে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার দিবাগত রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়। পুলিশ তাঁর কাছ থেকে একটি দেশীয় এলজি ও দুটি কার্তুজ উদ্ধার করেছে। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার চক্রবর্তী প্রথম আলোকে বলেন, রাত একটার দিকে আতুরার ডিপোর খাজা বেঙ্গল স্টোরের সামনে থেকে আতোয়ারকে গ্রেপ্তার করা হয়। তাঁর শরীরে তল্লাশি চালিয়ে এলজিটি পাওয়া যায়।বায়েজিদ থানা সূত্র জানায়, আতোয়ারের বিরুদ্ধে আগে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ নেই। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে বলেছেন, তাঁর সিমেন্টের ব্যবসা আছে। ব্যবসার এক অংশীদারকে ফাঁসাতে তিনি গণেশ নন্দী নামের এক ব্যক্তির কাছ থেকে অস্ত্র ও কার্তুজ ভাড়া নিয়েছিলেন।