চট্টগ্রামে আ.লীগ সমর্থক গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দোকান বরাদ্দ নিয়ে বিরোধের জের ধরে আওয়ামী লীগ-সমর্থক এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন। গত শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে চট্টগ্রাম নগরের পূর্ব মাদারবাড়ি এলাকায় এই সন্ত্রাসী কাণ্ড ঘটে। আহত যুবক বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
আহত যুবকের নাম মো. আনিসুর রহমান (৩২)। তিনি নগর আওয়ামী লীগের নেতা আ জ ম নাছিরের অনুসারী হিসেবে পরিচিত। স্থানীয় সূত্র জানায়, সদরঘাট বিআইডব্লিউটিসির দোকান বরাদ্দ নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের যুবকেরা তাঁকে গুলি করে।