চট্টগ্রামে আ.লীগের হরতালবিরোধী মিছিল সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াত-শিবিরের হরতাল চলাকালে গতকাল বুধবার চট্টগ্রামে হরতালবিরোধী মিছিল সমাবেশ করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন। দুপুরে নগরের দারুল ফজল মার্কেটের সামনে অনুষ্ঠিত সমাবেশে নগর আওয়ামী লীগের সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, জিএসপি সুবিধা প্রত্যাহারের জন্য মার্কিন পত্রিকায় নিবন্ধ লেখার কারণে মানুষ আগামী নির্বাচনে খালেদা জিয়াকে প্রত্যাখ্যান করবে। সমাবেশে আরও বক্তব্য দেন নগর আওয়ামী লীগের সহসভাপতি সুনীল সরকার, দুই যুগ্ম সম্পাদক খোরশেদ আলম ও ইব্রাহিম হোসেন চৌধুরী, আইনবিষয়ক সম্পাদক ইফতেখার সাইমুল চৌধুরী প্রমুখ। এদিকে বাকলিয়া থানা আওয়ামী লীগের উদ্যোগে কালামিয়া বাজার চত্বরে জামায়াত-শিবিরের হরতালের প্রতিবাদে এক সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন বাকলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ছিদ্দিক আলম। সমাবেশ শেষে মিছিল বের করা হয়।