চট্টগ্রামে আইন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সহকারী জজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের প্রস্তাবিত দুই বছরের অভিজ্ঞতার শর্ত বাতিলের দাবিতে চট্টগ্রামের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।গতকাল বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় এবং আন্তর্জাতিক ইসলামিক বিশ্ববিদ্যালয়, সাউদার্ন বিশ্ববিদ্যালয়, ইউআইটিএস এবং বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা এ মানববন্ধনে যোগ দেন। তাঁরা আইন বিভাগের ছাত্রছাত্রীর ব্যানারে মানববন্ধন করেন।মানববন্ধন চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে শিক্ষার্থীরা বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সহকারী জজ নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আইনজীবী হিসেবে দুই বছরের অভিজ্ঞতার শর্ত বাতিল করার দাবি জানান।