চট্টগ্রামে আইনজীবী সমিতি থেকে বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পেশাগত অসদাচরণ, নৈতিক স্খলন, আইন পেশা ও আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে চট্টগ্রাম আইনজীবী সমিতি থেকে অ্যাডভোকেট এ কিউ এম সিরাজুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। গতকাল রোববার অনুষ্ঠিত সমিতির এক সভায় সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন আহমদ প্রথম আলোকে বলেন, ‘সিরাজুল ইসলাম আইন পেশা ও আইনজীবী সমিতির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এ কারণে তাঁকে বহিষ্কার করা হয়। তাঁর সনদ বাতিলের জন্য বার কাউন্সিলের কাছে আমরা সুপারিশ পাঠিয়েছি।’