চট্টগ্রামে আইনজীবীকে হত্যার হুমকি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামে এক আইনজীবীকে মুঠোফোনে হত্যার হুমকি দিয়েছে কে বা কারা। এ ঘটনায় গিয়াস উদ্দিন নামের ওই আইনজীবী বাদী হয়ে নগরের কোতোয়ালি থানায় গতকাল একটি সাধারণ ডায়েরি করেছেন।
গিয়াস উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বুধবার রাত ১০টায় একটি মুঠোফোন (০১৮১৮১৫৭৬৩৮) থেকে বলা হয়, আমাকে হত্যার জন্য দুই লাখ টাকা দিয়েছে ভাড়াটে খুনিদের। কে দিয়েছে জিজ্ঞেস করতেই লাইনটি কেটে দেয়।’
আদালতে ফৌজদারি মামলা পরিচালনা করার কারণে কোনো সন্ত্রাসী গ্রুপ এ হুমকি দেয় বলে ধারণা করছেন গিয়াস উদ্দিন।
জানতে চাইলে জিডির তদন্ত কর্মকর্তা কোতোয়ালি থানার এসআই মহিবুর রহমান জানান, মুঠোফোনটি ট্র্যাকিং করে দেখা হচ্ছে।