চট্টগ্রামে আইসক্রিম কারখানা সিলগালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘনচিনি ও ক্ষতিকর রং দিয়ে আইসক্রিম তৈরির অপরাধে চট্টগ্রামের চান্দগাঁও বারৈপাড়া এলাকায় ‘ডলফিন আইস বার’ নামের একটি কারখানা বন্ধ করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
গতকাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমীন এ অভিযান চালান। প্রতিষ্ঠানটি ‘তৃপ্তি আইসক্রিম’ নামে তাদের পণ্য বিক্রি করছিল। ম্যাজিস্ট্রেট বলেন, বিএসটিআইয়ের সনদ না নিয়ে ক্ষতিকর উপাদান দিয়ে আইসক্রিম তৈরি ও বিক্রির অপরাধে কারখানাটি সিলগালা করা হয়েছে। এ সময় প্রায় এক হাজার আইসক্রিম ধ্বংসও করা হয়।