চট্টগ্রামে আইসক্রিমের কারখানা সিলগালা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের শাহ আমানত সেতুর কাছে আইসক্রিম তৈরির একটি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। এ কারখানায় বেকিং পাউডার দিয়ে আইসক্রিম, কাপড়ের রঙের সঙ্গে সুগন্ধি মিশিয়ে তৈরি হয় অরেঞ্জ ললি তৈরি করা হতো। সংশ্লিষ্ট সূত্র জানায়, চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জয়নাল আবেদিনের নেতৃত্বে একটি দল গতকাল বৃহস্পতিবার সেতুর কাছে বাকলিয়ার বস্তিতে গড়ে তোলা ওই কারখানায় অভিযান চালায়। তাঁকে সহযোগিতা করেন বিএসটিআইয়ের একাধিক কর্মকর্তা ও পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা। ভেজাল খাদ্য প্রস্তুতের অপরাধে ওই কারখানার মালিক আমিনুল ইসলামকে ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের জেল দেওয়া হয়েছে।