চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার বাসায় ঢুকে চারজনকে ছুরিকাঘাত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের ষোলশহর ২ নম্বর গেট এলাকায় আওয়ামী লীগের এক নেতার বাসায় ঢুকে চারজনকে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হলেন বাবর, নেজামুল হক, রাসেল ও রানা। তাঁদের মধ্যে বাবরের অবস্থা আশঙ্কাজনক। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ষোলশহর ২ নম্বর গেটে মেয়র গলির মুখে চশমা হিল মসজিদে নামাজ পড়ার সময় কিছু উচ্ছৃঙ্খল যুবক উচ্চ স্বরে কথা বললে আওয়ামী লীগের স্থানীয় নেতা আমিনুল হক তাদের বারণ করেন। এ সময় যুবকেরা আমিনুলের সঙ্গে তর্ক শুরু করলে তাঁর ভাই মোহাম্মদ হাসান যুবকদের বকা দেন। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে সন্ধ্যায় ২ নম্বর গেট এলাকার বস্তির ২০-৩০ জন যুবক হাসানের বাসায় হামলা চালায়। তারা হাসানকে বাসায় না পেয়ে তাঁর ভাইপো নেজামুল, বন্ধু রানা, রাসেল ও বাবরকে ছুরিকাঘাত করে।