চট্টগ্রামে আগুন, ছয় বসতঘর ও ১১টি দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পতেঙ্গা থানাধীন সাইলো রোডের বার্মা কলোনিতে আগুন লেগে ছয়টি বসতঘর ও ১১টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল মঙ্গলবার বৈদ্যুতিক গোলযোগ থেকে এই আগুনের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, ভোর সাড়ে পাঁচটায় বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ইপিজেড ও বন্দর ফায়ার স্টেশনের চারটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ইপিজেড ফায়ার স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা আবদুল মালেক এ বিষয়ে প্রথম আলোকে বলেন, এতে কেউ হতাহত হয়নি।