চট্টগ্রামে আগুনে ছয় লাখ টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের খুলশী থানার ফয়’স লেক এলাকায় আগুনে ২০টি কাঁচা বসতঘর ও চারটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ফয়’স লেকের রাশেদা বেগমের কলোনিতে রান্নার চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। ফলে ২০টি কাঁচা বসতঘর, একটি মুদি দোকান, দুটি চায়ের দোকান ও একটি ওষুধের দোকান পুড়ে গেছে। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।