চট্টগ্রামে আগুনে ছয়টি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের চাক্তাই এলাকার ড্রামপট্টি এলাকায় অগ্নিকাণ্ডে ছয়টি দোকান পুড়ে গেছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে প্রায় সাড়ে ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, চুলার আগুন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের আটটি গাড়ি অংশ নেয়। রাত আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তার আগে মালামালসহ ছয়টি দোকান পুড়ে যায়।