চট্টগ্রামে আগুনে তিন শ্রমিক দগ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কালুরঘাট বিসিক শিল্প এলাকায় আঠা তৈরির একটি কারখানায় রাসায়নিক বিস্ফোরণজনিত কারণে আজ শনিবার আগুন লেগে যায়। এতে তিনজন শ্রমিক অগ্নিদগ্ধ হন।
আহত তিন শ্রমিককে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক জসীম উদ্দিন প্রথম আলো ডটকমকে জানান, আজ সকাল সাড়ে নয়টার দিকে বিসিক শিল্প এলাকার রেজি ম্যাক্স নামের একটি কারখানায় আগুন লাগে। কারখানায় রাসায়নিক বিস্ফোরণে আগুনের সূত্রপাত। এ সময় তিনজন শ্রমিক দগ্ধ হন। সকাল সোয়া ১০টার দিকে আগুন নেভানো সম্ভব হয়। এখন ক্ষয়ক্ষতি নিরুপণের কাজ চলছে।