চট্টগ্রামে আগুনে তিনটি দোকান পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের কালুরঘাট মোহরা কামাল বাজার এলাকায় আগুনে তিনটি দোকানঘর পুড়ে গেছে। গত সোমবার গভীর রাতে এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম বিভাগীয় ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, দিবাগত রাত পৌনে একটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। এতে একটি মুদি দোকান, একটি ওষুধের দোকান ও একটি মিষ্টির দোকান পুড়ে যায়। খবর পেয়ে কালুরঘাট ফায়ার স্টেশনের দুটি গাড়ি ঘটনাস্থলে যায়। রাত পৌনে তিনটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।