চট্টগ্রামে আগুনে দুটি বসতঘর ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানাধীন বড়দিঘিরপাড় এলাকায় অগ্নিকাণ্ডে তিন কক্ষবিশিষ্ট দুটি বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বড়দিঘিরপাড়ের অহংপাড়ায় এমরান মিয়া ও মুছা মিয়ার লাগোয়া বসতঘরে গতকাল বেলা দুইটা ৪০ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। চুলা থেকে এ আগুন লেগেছিল বলে জানা গেছে।এতে দুটি বসতঘর পুড়ে গেছে। ফলে দুই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।