চট্টগ্রামে আগুনে পুড়েছে দুটি বসতঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সেবক কলোনিতে আগুনে পুড়ে যাওয়া বসতঘর থেকে জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো
চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানার সেবক কলোনিতে আগুনে পুড়ে যাওয়া বসতঘর থেকে জিনিসপত্র উদ্ধারের চেষ্টা করছেন ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা। ছবিটি গতকাল তোলা l প্রথম আলো

নগরের কোতোয়ালি থানার বান্ডেল রোড এলাকায় চট্টগ্রাম সিটি করপোরেশনের সেবক কলোনিতে গতকাল মঙ্গলবার অগ্নিকাণ্ডে দুটি কাঁচা বসতঘর পুড়ে গেছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক আবদুল মালেক বলেন, বেলা দুইটার দিকে সেবক কলোনির একটি বসতঘরে রান্নার চুলা থেকে আগুন ধরে যায়। খবর পেয়ে আগ্রাবাদ ও নন্দনকানন ফায়ার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। বেলা সোয়া তিনটার দিকে আগুন নেভাতে সক্ষম হন ফায়ার স্টেশনের কর্মীরা। আগুনে দুটি বসতঘর পুড়ে গেছে। এতে পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।