চট্টগ্রামে আগুনে পুড়েছে ১৬ ঘর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার টেকবাজার এলাকায় আগুনে ১৬টি সেমিপাকা বসতঘর পুড়ে গেছে। গতকাল সোমবার সন্ধ্যা পৌনে ছয়টার দিকে ওই এলাকার ইয়াকুব কলোনিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ সূত্র জানায়, আগুনে প্রায় তিন লাখ টাকার মালামাল পুড়ে যায়। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কালুরঘাট স্টেশন থেকে দুটি ও আগ্রাবাদ স্টেশন থেকে একটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত পৌনে আটটার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে।