চট্টগ্রামে আগুনে পুড়লেন আরেক চালক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে আজ বৃহস্পতিবার সকালে ১৮-দলীয় জোটের ডাকা ১৩১ ঘণ্টার অবরোধের শেষ দিন সহিংসতার শিকার হয়ে পুড়েছেন খোরশেদ আলম (৫০)। তিনি পেশায় অটোরিকশাচালক।

চট্টগ্রাম মেডিকেল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানান, সকালে নগরের চান্দগাঁও থানাধীন কাপ্তাই রাস্তার মাথা এলাকায় অবরোধকারীরা খোরশেদের অটোরিকশার গতিরোধ করে। এরপর তাঁর গাড়ির ভেতরে পেট্রলবোমা ছুড়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এতে তাঁর দুই হাত, গলা ও মাথার চুল পুড়ে গেছে। এরপর স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যায়।

বার্ন ইউনিটের বিভাগীয় প্রধান মৃণাল কান্তি দাস জানান, আগুনে খোরশেদ আলমের ৩৫ শতাংশ পুড়ে গেছে।