চট্টগ্রামে আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানার সরাইপাড়া এলাকায় গতকাল শুক্রবার আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, সরাইপাড়ায় আগুনে পুড়ে মারা যাওয়া শিশুর নাম মো. মাসুম (১২)। সে নোয়াখালীর সেনবাগ উপজেলার মানিকপুর গ্রামের আবদুস সালামের ছেলে। মাসুম তার মা ও বাবার সঙ্গে সরাইপাড়ায় নূর হোসেনের মালিকানাধীন বাড়িতে থাকত।ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ভোর পৌনে পাঁচটার দিকে নূর হোসেনের মালিকানাধীন বাড়িতে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। আগুনে চারটি বসতঘরের ১৪টি কক্ষ পুড়ে গেছে।পাহাড়তলী থানার এসআই মো. সেকান্দর বলেন, আগুন লাগার পর সবাই ঘর থেকে বের হয়ে গেলেও মাসুম বের হতে পারেনি। আগুন নেভানোর পর তার পোড়া লাশ উদ্ধার করা হয়।