চট্টগ্রামে আগুনে পুড়ে একই পরিবারের চারজনের মৃত্যু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আদুনগর ইউনিয়নে আগুনে পুড়ে স্বামী, স্ত্রী ও দুই মেয়েসহ একই পরিবারের চারজন মারা গেছেন। গতকাল বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত ব্যক্তিরা হলেন আবদুর রহিম (৪৪), তাঁর স্ত্রী নাসিমা আক্তার (৩০) এবং তাঁদের দুই মেয়ে সুমি আক্তার (১২) ও রেশমি আক্তার (৫)।
এলাকাবাসী ও পুলিশ জানিয়েছে, গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে আদুনগর বাজারসংলগ্ন কাঠমিস্ত্রি আবদুর রহিমের ঘরে আগুন লাগে। এ সময় তিনি, তাঁর স্ত্রী ও দুই মেয়ে ঘুমিয়ে ছিলেন। তাঁরা ঘর থেকে বের হতে পারেননি। আশপাশের লোকজন প্রায় এক ঘণ্টা পর আগুন নেভায়। পরে ঘরের ভেতর ওই চারজনের দগ্ধ লাশ পাওয়া যায়।