চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে কাঁচা বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের পাহাড়তলী থানাধীন উত্তর সরাইপাড়া এলাকায় ১৮ কক্ষবিশিষ্ট তিনটি কাঁচাঘর আগুনে পুড়ে গেছে। গত শুক্রবার রাত একটা ২০ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়। এতে প্রায় সাড়ে তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ আহমেদ চৌধুরী জানান, পুড়ে যাওয়া ঘরে পুরুষ সদস্যরা ভাড়া থাকতেন। তবে এতে কেউ হতাহত হননি। ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, তিনটি কাঁচাঘরের মালিক উত্তর সরাইপাড়ার কাজীবাড়ির মো. এমরান হোসেন ও এনাম। আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ ও বন্দর স্টেশনের দুটি করে চারটি অগ্নিনির্বাপণ যান সেখানে ছুটে যায়।