চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে চারটি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় আগুনে চারটি দোকান পুড়ে গেছে। গতকাল রোববার বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার সার্ভিস জানিয়েছে। ফায়ার সার্ভিস আরও জানায়, দুপুর দুইটার দিকে বন্দরটিলার মাদ্রাসা সড়কে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি আসবাবের দোকান, একটি সেলুন ও পরিত্যক্ত একটি দোকান পুড়ে গেছে। এতে এক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। অগ্নিনির্বাপণকর্মীরা আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।