চট্টগ্রামে আগুনে পুড়ে গেছে মাছের গুদাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের ফিশারিঘাটে একটি মাছের গুদামে আগুন লেগে মাছসহ তিন লাখ টাকার মালামাল পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাত পৌনে তিনটার দিকে ফিশারিঘাটে জনৈক ফরিদুল আলমের সেমি-পাকা বসতঘর ও গুদামঘরে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি অংশ নেয়। প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। ততক্ষণে গুদামে থাকা মাছ ও অন্যান্য সামগ্রী পুড়ে যায়। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিন লাখ টাকা বলে ফায়ার সার্ভিস জানায়।