চট্টগ্রামে আগুনে পুড়ে নিহত ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চকবাজারে একটি ভবনে আগুন লেগে জসিম উদ্দিন (১৮) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। গতকাল রোববার ভোরে এ ঘটনা ঘটে।পুলিশ ও দমকল বাহিনীর সূত্র জানায়, ভোর পৌনে পাঁচটার দিকে চকবাজারে অধ্যাপক ইউসুফের চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুন লাগে। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। দমকল বাহিনীর দুটি গাড়ি প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।দ্বিতীয় তলায় থাকেন মো. ওসমান গনি ও তাঁর পরিবার। আগুন লাগার সময় বাসার সবাই ঘুমাচ্ছিলেন। এতে জসিম উদ্দিন অগ্নিদগ্ধ হন। আহত অবস্থায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর তিনি মারা যান। আগুনে দেড় লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে দমকল বাহিনী জানায়।