চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামি এলাকায় আগুনে পুড়ে এক শিশু মারা গেছে। আজ মঙ্গলবার সকালে বায়েজিদ বোস্তামি মাজারের পাশে একটি কাঁচা বসতঘরে আগুন লাগলে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া শিশুটি মো. বাবুর মেয়ে নদী আক্তার (৮)।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল সাড়ে নয়টার দিকে চুলা থেকে বাড়িটিতে আগুন লাগে। কাঁচা ঘর হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এ সময় বাড়ি থেকে সবাই বের হয়ে আসতে পারলেও নদী ভেতরে আটকা পড়ে। সে তখন ঘুমাচ্ছিল বলে জানা গেছে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ থেকে জানানো হয়, ফায়ার সার্ভিসের দুটি গাড়ি ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভায়। পরে ঘর থেকে নদীর পুড়ে যাওয়া লাশ বের করা হয়।