চট্টগ্রামে আগুনে পুড়ে শিশুর মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার কুয়াইশ এলাকায় আগুনে পুড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে রান্নার চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয়। নিহত শিশুর নাম মো. মিজানুর রহমান (৮)। নিহত মিজানুর চট্টগ্রামের বাঁশখালী উপজেলার জলদি এলাকার বদিউল আলমের ছেলে।