চট্টগ্রামে আগুনে পুড়েছে জুতার গুদাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের স্টেশন রোড এলাকায় নুপুর মার্কেটের তিন তলায় একটি জুতার গুদাম আগুনে পুড়ে গেছে। আজ শনিবার দুপুরে বৈদ্যুতিক গোলযোগ থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইয়াহিয়া প্রথম আলোকে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আজ বেলা একটার দিকে ওই জুতার গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে তিন ঘণ্টা চেষ্টার আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় ছয় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
জুতার গুদামে আগুন লাগার পর পরপরই ওই মার্কেট ও আশপাশের ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা। পরে আগুন নিয়ন্ত্রণে এলে বিকেলের দিকে দোকানগুলো খোলা হয়।