চট্টগ্রামে আগুনে পুড়েছে দুটি দোকান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ কাঁচাবাজার এলাকায় আগুনে দুটি দোকান পুড়ে গেছে। গতকাল মঙ্গলবার ভোরে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের চট্টগ্রামের উপসহকারী পরিচালক মো. কামাল উদ্দিন ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে ভোরে আগুনের সূত্রপাত হয়। আগুনে একটি মুদি দোকান ও একটি মোবাইল ফোন সার্ভিসের দোকান পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার স্টেশনের তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর সোয়া পাঁচটার দিকে আগুন নেভানো সম্ভব হয়। তিনি বলেন, আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।