চট্টগ্রামে আগুনে পুড়েছে নয়টি বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার এলাকায় অগ্নিকাণ্ডে নয়টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এই অগ্নিকাণ্ড ঘটে। ফায়ার সার্ভিসের চন্দনপুরা স্টেশনের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা তৌফিকুল ইসলাম ভূঁইয়া বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বৃহস্পতিবার রাত পৌনে দুইটায় আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের পাঁচটি গাড়ি দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।