চট্টগ্রামে আগুনে পুড়েছে পলিথিন কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানার নাজিরপুল এলাকায় গতকাল বুধবার অগ্নিকাণ্ডে একটি পলিথিন কারখানা পুড়ে গেছে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, গতকাল ভোরে নাজিরপুলের কলাবাগান এলাকায় কোয়ালিটি পেইন্ট অ্যান্ড প্যাকেজিং নামের পলিথিন কারখানায় আগুন লাগে। এতে চার লাখ টাকার মালামাল পুড়ে গেছে। তবে গতকাল বিকেল পর্যন্ত আগুন লাগার কারণ নির্ণয় করা যায়নি।