চট্টগ্রামে আগুনে পুড়েছে পাঁচটি বসতঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বাকলিয়া থানাধীন বৌবাজার মাস্টারপোল এলাকায় পাঁচটি আধা পাকা বসতঘর পুড়ে গেছে। গতকাল শনিবার সকালে অন্য একটি আগুনের ঘটনায় খুলশী থানাধীন আকবর শাহ এলাকায় একটি তুলার দোকানও পুড়ে গেছে।দমকল বাহিনী সূত্র জানায়, গতকাল শনিবার ভোর পৌনে পাঁচটার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে বৌবাজার এলাকায় আগুনের সূত্রপাত হয়। এতে পাঁচজন মালিকের পাঁচটি আধা পাকা বসতঘর পুড়ে গিয়ে প্রায় আট লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।এদিকে গতকাল শনিবার ভোরে নগরের খুলশী থানাধীন আকবর শাহ এলাকায় একটি তুলার দোকানে আগুন লাগে।