চট্টগ্রামে আগুনে পুড়েছে বাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাহাড়তলি থানার কর্নেলহাট এলাকায় আগুন লেগে সিটি সার্ভিসের একটি বাস পুড়ে গেছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে। গত শনিবার রাত দুইটার দিকে এই দুর্ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের আগ্রাবাদ স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা ফরিদ আহম্মদ চৌধুরী প্রথম আলোকে বলেন, বাসের ভেতরে মশার কয়েল জ্বালিয়ে বাসের সহকারী ঘুমাচ্ছিলেন। প্রাথমিক তদন্তে মনে হচ্ছে, কয়েল থেকেই আগুন লেগেছে। এতে প্রায় নয় লাখ টাকার ক্ষতি হয়েছে। তবে কেউ হতাহত হয়নি।