চট্টগ্রামে আগুনে পুড়েছে ৯টি ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের আগুনে নয়টি বসতঘর পুড়ে গেছে। আজ বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নগরের বাকলিয়ার রাহাত্তরপুল এলাকার বড় কবরস্থান এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণ জানা যায়নি।
চট্টগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক কামাল উদ্দিন ভূঁইয়া রাতে জানান, নগরের চন্দন পুরা, লামাবাজার ও কালুরঘাট ফায়ারস্টেশন থেকে সাতটি গাড়ি ঘটনাস্থলে পৌঁছে রাত সাড়ে নয়টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগে নয়টি আধা পাকা বসতঘর পুড়ে গেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তার কারণ এখনো জানা যায়নি।