চট্টগ্রামে আগুনে পোশাক কারখানার গুদাম ও ১২ দোকানে আগুন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের বায়েজিদ এবং ফিরিঙ্গীবাজার এলাকায় পৃথক অগ্নিকাণ্ডে একটি পোশাকশিল্প কারখানার গুদাম, কাঠের দোকান ও বসতঘর পুড়ে গেছে। তবে এতে কেউ হতাহত হয়নি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানা গেছে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ১০ বায়েজিদ এলাকায় সানম্যান গ্রুপের গুদামে আগুন লাগে। এতে গুদামের ভেতর থাকা ফেব্রিক্স, বোতাম, কেব্ল ইত্যাদি পুড়ে যায়। এতে ৫০ লাখ টাকার ক্ষতি হয়। একইদিন রাত সাড়ে ১২টার দিকে ফিরিঙ্গীবাজার অভয়মিত্র ঘাট এলাকায় ১২টি কাঠের দোকান ও দুই কক্ষের আধাপাকা একটি বসতঘর আগুনে পুড়ে যায়। এতে ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়।