চট্টগ্রামে আগুনে সাত দোকান পুড়েছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের কোতোয়ালি থানাধীন রিয়াজউদ্দিন বাজারের সাত নম্বর গলির সাতটি দোকান আগুনে পুড়ে গেছে। এতে ২৫ লাখ টাকার মালামালের ক্ষতি হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে আগুনের সূত্রপাত হয়। এতে একটি পলিথিনের দোকান, দুটি সিগারেট এবং তিনটি আচারের দোকানসহ মোট সাতটি দোকানে পুড়ে গেছে।