চট্টগ্রামে আগুনে সাত লাখ টাকার ক্ষতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পুরাতন চান্দগাঁও থানা এলাকায় আগুনে একটি বেকারি, একটি গুদাম, তিনটি বসতঘর ও একটি কোচিং সেন্টার পুড়ে গেছে। গতকাল শনিবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দমকল বাহিনী সূত্র জানায়, বেকারির চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় গতকাল ভোর সাড়ে পাঁচটায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে মো. সরওয়ারের মালিকানাধীন একটি বেকারি ও একটি সেমি পাকা গুদাম, মো. আইয়ুবের মালিকানাধীন একটি কোচিং সেন্টার এবং তিনটি সেমি পাকা বসতঘর পুড়ে গেছে। এতে প্রায় সাত লাখ টাকার ক্ষতি হয়েছে।