চট্টগ্রামে আগুনে ১০৯ বসতঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের পূর্ব নাছিরাবাদে আগুনে ১০৯টি কাঁচা বসতঘর পুড়ে গেছে। গতকাল বুধবার দুপুরে রহমান নগরের মহসিন কলোনিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বেলা পৌনে ১২টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুনের কারণ জানা যায়নি। ফায়ার সার্ভিসের নয়টি গাড়ি এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তার আগেই আগুনে মহসিন ভূঁইয়ার ৯৭টি ও শরীফ উদ্দিনের ১২টি কাঁচাঘর পুড়ে যায়। আগুনে ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।