চট্টগ্রামে আগুনে ১২টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের পাথরঘাটার গঙ্গাবাড়ি এলাকায় একটি কলোনিতে আগুন লেগে ১২টি আধাপাকা বসতঘর পুড়ে গেছে। গতকাল রোববার সন্ধ্যা সাতটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সাবেক কমিশনার জালাল উদ্দিনের মালিকানাধীন শেখপাড়া কলোনির একটি বাসা থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের আটটি গাড়ি এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।