চট্টগ্রামে আগুনে ১৩ ঘর ও দোকান ভস্মীভূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের চান্দগাঁও ও রিয়াজউদ্দিন বাজারে গত বৃহস্পতিবার রাতে পৃথক অগ্নিকাণ্ডে নয়টি বসতঘর ও একটি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ১৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে ফয়ার সার্ভিস সূত্র জানায়। ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সোয়া দুইটার দিকে নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকার বড়ুয়াপাড়ায় আগুন লাগে। জ্বলন্ত ভুসির আগুন থেকে এর সূত্র সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের ছয়টি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়। এতে আনুমানিক আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। একই রাত পৌনে তিনটার দিকে রিয়াজউদ্দিন বাজারের তামাকুমুন্ডি লেনে একটি খেলনার দোকানে আগুন লেগে প্রায় পাঁচ লাখ টাকার পণ্য পুড়ে যায়। বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চারটি গাড়ি প্রায় এক ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।