চট্টগ্রামে আগুনে ১৩ দোকান পুড়ে গেছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চাক্তাইয়ে আগুন লেগে ১৩টি দোকান পুড়ে গেছে। গতকাল বৃহস্পতিবার সকাল ছয়টার দিকে বেড়া মার্কেট নামের বিপণিকেন্দ্রে এই আগুন লাগে। এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি তিন ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।