চট্টগ্রামে আগুনে ২০ বসতঘর পুড়ে ছাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রামের চান্দগাঁওয়ের বরিশাইল্লা বাজার এলাকার কাশেম কলোনির ২০টি আধাপাকা ঘর আগুনে পুড়ে গেছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে গতকাল শনিবার সন্ধ্যায় আগুনের সূত্রপাত হয় বলে জানা গেছে।ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১১ লাখ টাকা। তবে এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি। ফায়ার সার্ভিসের কালুরঘাট ইউনিটের একটি দল প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা মোস্তফা মহসীন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।