চট্টগ্রামে আগুনে ২৬টি দোকান ও ১০টি কাঁচা ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের বাকলিয়া থানার মাস্টারপুল এলাকায় গতকাল বৃহস্পতিবার আগুনে ২৬টি দোকান ও ১০টি কাঁচা বসতঘর পুড়ে গেছে।ফায়ার সার্ভিসের সূত্র জানায়, গতকাল ভোররাতে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের আগ্রাবাদ, চন্দনপুরা ও নন্দনকানন ইউনিটের মোট ছয়টি গাড়ি প্রায় চার ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই আগুনে পেয়ার মোহাম্মদ ও নাজিমুল হকের মালিকানাধীন ২৬টি দোকান ও ১০টি কাঁচাঘর পুড়ে যায়। তবে এতে কেউ হতাহত হয়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ১০ লাখ টাকা।পুড়ে যাওয়া দোকানের মধ্যে আছে সেলুন, স্বর্ণালংকারের দোকান, হোটেল, রিকশার গ্যারেজ, মোটর পার্টস, দর্জি ও ভাঙারির দোকান। ক্ষতিগ্রস্ত লোকজন দাবি করেছেন, আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যাবে।