চট্টগ্রামে আগুনে ৩৬ ঘর ভস্মীভূত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চট্টগ্রাম নগরের চকবাজার অলি খাঁ মসজিদসংলগ্ন রাধামাধব আখড়া নামের একটি কলোনিতে আগুন লেগে ৩৬টি বসতঘর পুড়ে গেছে। এতে অন্তত ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা দাবি করেন। গতকাল শনিবার সন্ধ্যায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, সন্ধ্যা সোয়া ছয়টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস রাত সোয়া আটটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার কারণ ফায়ার সার্ভিস জানাতে পারেনি। এর আগেই কলোনির ৩৬টি ঘর পুড়ে যায়। পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নবজ্যোতি খীসা বলেন, আগুন লাগার সুনির্দিষ্ট কোনো কারণ জানা যায়নি। তবে বাসিন্দাদের কেউ মোমবাতি থেকে, কেউ ধূপকাঠি থেকে আগুন লেগেছে বলে বলছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোয় প্রায় দেড় শ মানুষের বসবাস ছিল। কলোনিটিতে প্রায় ৫০টির মতো এক কক্ষের বসতঘর রয়েছে।