চট্টগ্রামে আগুনে ৬০টি ঘর পুড়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের দক্ষিণ কাট্টলীর একটি কলোনিতে অগ্নিকাণ্ডে ৬০টি কাঁচা বসতঘর, একটি মুরগির খামার, একটি রিকশার গ্যারেজ ও একটি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাতে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ফায়ার সার্ভিস সূত্র জানায়, রাত আড়াইটার দিকে জাহেদ কলোনিতে আগুন লাগে। আগুন দ্রুত কাঁচা বসতঘরগুলোতে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের দুটি গাড়ি রাত সাড়ে চারটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।অগ্নিকাণ্ডে মো. জাহেদুল ইসলামের মালিকানাধীন কলোনিটির এক কক্ষবিশিষ্ট ৬০টি বসতঘর, একটি রিকশার গ্যারেজ, একটি মুরগির খামার ও একটি মুদি দোকান পুড়ে গেছে। আগুনে গ্যারেজে থাকা ১৪টি রিকশা পুড়ে যায়। সূত্র জানায়, মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।আগুনে ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ফায়ার সার্ভিস সূত্র জানায়।